ঢাকা , বুধবার, ০৫ অগাস্ট ২০২৬ , ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এসএ টি-টোয়েন্টিতে দল পেলেন রিশাদ

আপলোড সময় : ০৫-০৮-২০২৬ ০৮:২৭:০৩ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৮-২০২৬ ০৮:২৭:০৩ অপরাহ্ন
এসএ টি-টোয়েন্টিতে দল পেলেন রিশাদ ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:  দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টি-টোয়েন্টিতে দল পেয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার রিশাদ হোসেন। তাকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে সানরাইজার্স ইস্টার্ন কেপ। 
এর আগে বাংলাদেশের কেউ আফ্রিকান লিগটিতে খেলেনই, ফলে রিশাদের মাধ্যমে সেই ইতিহাসের যাত্রা ঘটতে পারে!
সানরাইজার্স ইস্টার্ন কেপের ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। দলটি রিশাদের পাশাপাশি অজি তারকা মিচেল মার্শকেও সরাসরি চুক্তিতে দলে নিয়েছে। 
এর আগে এসএ টোয়েন্টি লিগের সবশেষ মৌসুমে তাইজুল ইসলাম দল পেলেও খেলা হয়নি। ফলে সেখানে প্রতিনিধিত্ব ছিল না বাংলাদেশের। রিশাদ পিএসএল, বিগ ব্যাশের পর এবার এসএ টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা নিতে পারেন। 
এসএ টোয়েন্টির পরবর্তী আসর শুরু হবে আগামী ৯ জানুয়ারি থেকে। যা চলবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। একই সময়ে আয়োজিত হতে পারে বিপিএলও। আফ্রিকান টুর্নামেন্টে খেললে এবারও রিশাদকে ছাড়াই অনুষ্ঠিত হবে বিপিএল। সর্বশেষ বিপিএলে না খেলে বিগ ব্যাশে খেলেছিলেন তিনি।



 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ