ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

আপলোড সময় : ০৪-০৮-২০২৬ ০১:০৪:০১ অপরাহ্ন
আপডেট সময় : ০৪-০৮-২০২৬ ০১:০৪:০১ অপরাহ্ন
বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: টাঙ্গাইলের ঘাটাইলে যাত্রীবাহী বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। 
আজ (৪ আগষ্ট) ভোরে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ক্যান্টনমেন্ট মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
নিহত পিকআপ চালকের নাম মজনু মিয়া। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ গ্রামের জহুরুল আকন্দের ছেলে। 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে জামালপুর থেকে ছেড়ে আসা মালঞ্চ পরিবহনের যাত্রীবাহী বাস টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইল ক্যান্টনমেন্ট মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যান চালক মজনু মিয়া নিহত হন। 
এ ঘটনায় আহত দুজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 
ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) এলাহী জানান, দুর্ঘটনাকবলিত মালঞ্চ এক্সপ্রেস বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ