ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১২ কেজির এলপিজির দাম বাড়লো

আপলোড সময় : ০২-০৮-২০২৬ ০৭:৪০:২৯ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৮-২০২৬ ০৭:৪০:২৯ অপরাহ্ন
১২ কেজির এলপিজির দাম বাড়লো ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ানো হয়েছে। এলপি গ্যাসের সিলিন্ডারের নতুন দাম আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে। 
আজ রোববার (২ আগস্ট) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গৃহস্থালিতে ব্যবহৃত ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়েছে। এতে রিটেইলার পয়েন্টে ভোক্তাপর্যায়ে মূসকসহ ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম পড়বে ১ হাজার ৫৯৮ টাকা, যা আগে ছিল ১ হাজার ৫২৮ টাকা।
পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন এ দাম বহাল থাকবে বলে জানায় বিইআরসি।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ