বিএনপি ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন বাড়িয়ে দিয়েছে
আপলোড সময় :
০১-০৮-২০২৬ ০৮:০৯:১৯ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৮-২০২৬ ০৮:০৯:১৯ অপরাহ্ন
ফাইল ছবি
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: বিএনপি ক্ষমতায় গিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার-নির্যাতন বাড়িয়ে দিয়েছে। রাজনীতি করতে হবে মানুষের জন্য। জনকল্যাণে কাজ না করলে বর্তমান সরকারকেও দেশের মানুষ প্রত্যাখ্যান করবে।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে রাজধানীতে বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আজ শনিবার (১ আগস্ট) আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান অভিযোগ করেছেন এ মন্তব্য করেন। সমাবেশটির আয়োজন করে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
ক্ষমতাসীন দল বিএনপিকে উদ্দেশ করে অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যারা গণভোটের রায় বাস্তবায়ন করেনা, তাদেরকে গণতান্ত্রিক দল থেকে খারিজ করে দিতে হবে। গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছিল ৭০ শতাংশ। এটি বাস্তবায়ন না করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।
জুলাই সনদ বাস্তবায়ন না করলে সংসদের ভেতরে আর বাইরে তীব্র আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স