ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২

আপলোড সময় : ০১-০৮-২০২৬ ০৪:১০:০০ অপরাহ্ন
আপডেট সময় : ০১-০৮-২০২৬ ০৪:১০:০০ অপরাহ্ন
হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৭২ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু।
আজ শনিবার (১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৪৪ শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ৯৬ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও এর উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৪০ শিশু মারা গেছে।
এ ছাড়া ২৪ ঘণ্টায় ১২১ শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৭৫১। এই সময়ে ৬৮৭ শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৫৩৮ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ২৯ হাজার ৬১, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৬ হাজার ১৮০। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ১১ হাজার ৬৭৪ রোগী, যাদের মধ্যে ১ লাখ  ৭ হাজার ৩৯৭ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ