ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ,গ্রেফতার ২

আপলোড সময় : ৩০-০৭-২০২৬ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন
আপডেট সময় : ৩০-০৭-২০২৬ ১১:৫৮:৫৩ পূর্বাহ্ন
জামালগঞ্জের সুরমায় দুটি ড্রেজার সহ বালি বোঝাই ট্রলার জব্দ,গ্রেফতার ২ ফাইল ছবি
সুনামগঞ্জ নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদী থেকে দুটি ড্রেজার সহ একটি খনিজ বালি বোঝাই ট্রলার জব্দ করেছে বাংলাদেশ নৌ পুলিশ। পরিবেশধ¦ংসী নিষিদ্ধ ড্রেজার মেশিনে খনিজ বালি উক্তোলন ক্রয় বিক্রয় পরিবহনে জড়িত থাকায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার (এসপি) ফাল্গুনী পুরকায়স্থ  এমন তথ্য নিশ্চিত করেন।
গ্রেফারকৃতরা হলেন , নেত্রকোনার খালিয়াজুরির ফতুয়া গ্রামের মস্তু মিয়ার ছেলে হৃদয় মিয়া, একই গ্রামের আজিদ মিয়ার ছেলে হৃদয় মিয়া।
মঙ্গলবার রাতে বালি বোঝাই ট্রলার, ২টি ড্রেজার সহ প্রায় পৌনে ১০ লাখ টাকার আলামত জব্দ দেখিয়ে গ্রেফতার দুজন, ও অপর একজনকে পলাতক আসামি দেখিয়ে জামালগঞ্জ থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন লালপুর নৌ পুলিশ ফাঁড়ির এএসআই আল ইমরান বিন রাজ্জাক। ।
মামলা সুত্রে জানা গেছে, অভিযুক্ত আসামিরা পরস্পরের যোগসাজসে দ্বীর্ঘ কয়েকমাস ধরে জামালগঞ্জের সুরমা নদীর বিভিন্ন পয়েন্টে ড্রেজার মেশিনে খনিজ বালি উক্তোলন করে ক্রয়-বিক্রয় ও পরিবহন করে আসছিলো।
মঙ্গলবার বিকেলে জামালগঞ্জের লাল পুর নৌ পুলিশ ফাঁড়ির চেকপোষ্টে দায়িত্বরতরা বোঝাই ট্রলার, ২টি ড্রেজার সহ প্রায় পৌনে ১০ লাখ টাকার আলামত জব্দ করে ওই দুজনকে গ্রেফতার করেন।
অভিযোগ উঠেছে, নৌ পুলিশ সিলেট অঞ্চলের সুনামগঞ্জের জামালগঞ্জের লালপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ ফাঁড়ির বাহিরে অবস্থান করেও গোপন সমঝোতায় জব্দকৃত বালি বোঝাই ট্রলার,ড্রেজার, গ্রেফতারকৃতদের ছেড়ে দিতে নানা কৌশল অবলম্বন করেন। বিষয়টি নৌ পুলিশের উর্ধত্বন কতৃপক্ষের নজরে আনলে জামালগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
ওই ইনচার্জ নৌ পুলিশের নামে জামালঞ্জের একাধিক ভারতীয় বিড়ি চোরাকারবারি,আমানিপুরে তৃতীয় লিঙ্গের সদস্য নৌযান থেকে চাঁদা আদায়ে, সুরমা নদীতে কারেন্ট জাল বের জাল দিয়ে মাছ ধরায় থাকা জেলেদের নিকট থেকে, গরুর হাট,রক্তি নদীর মোহনায় বিআইডব্লিউটির নিকট থেকে নিয়মিত কয়েক লাখ টাকা মাসোহারা আদায় করছেন।
অভিযোগ অস্বীকার করে লালপুর নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ সজল কুমার কানু বলেন, আমি বাহিরে আছি এ নিয়ে পড়ে কথা বলব। তিনি আরোও বলেন, বেশ কয়েকজন সাংবাদিকের সাথে আমার সূসম্পর্ক রয়েছে।    

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ