ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি হিসেবে দায়িত্ব পালনে সরোয়ার আলমগীরের বাধা নেই: আপিল বিভাগ

আপলোড সময় : ২৯-০৭-২০২৬ ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন
আপডেট সময় : ২৯-০৭-২০২৬ ১১:৫৪:৩৯ পূর্বাহ্ন
এমপি হিসেবে দায়িত্ব পালনে সরোয়ার আলমগীরের বাধা নেই: আপিল বিভাগ ফাইল ছবি
মাহবুবুল আলম,  কোর্ট  প্রতিনিধি:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের অধিবেশনে যোগ দিয়ে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। তবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়ের করতে বলেছেন আদালত। এর ফলে এমপি হিসেবে তার দায়িত্ব পালনে বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
মনোনয়নপত্র বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত ও এমপি হিসবে সরোয়ার আলমগীরের অধিবেশনে যোগ না দেওয়ার নির্দেশনা চেয়ে জামায়াত প্রার্থী নুরুল আমীনের আবেদনের ওপর শুনানি শেষে আজ বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম ও ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
জামায়াত প্রার্থী নুরুল আমীনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী শিশির মনির, সঙ্গে ছিলেন আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী।
তবে আইনজীবী শিশির মনির বলেন, নিয়মিত আপিল করতে বলেছেন আদালত। শপথ নেওয়ায় আপাতত এমপি হিসেবে থাকলেও তিনি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সংসদ অধিবেশনে যোগ দিতে পারবেন না। 
এর আগে ৯ জুলাই বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ মনোনয়ন বৈধ বলে রায় দেন। ওই দিনই শপথ নেন সরোয়ার আলমগীর।
এরপর হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আবেদন করেছিলেন নুরুল আমীন।
সরোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী নুরুল আমীন।
শুনানি শেষে ১৮ জানুয়ারি কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর।
গত ২৭ জানুয়ারি সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করা হয়এর বিরুদ্ধে জামায়াত প্রার্থী নুরুল আমীন আপিল বিভাগে লিভ টু আপিল করেন।
৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ সরোয়ার আলমগীরের প্রার্থিতা বহালের বিরুদ্ধে লিভ টু আপিল মঞ্জুর করেন।
ফলে সরোয়ার আলমগীর নির্বাচন করার সুযোগ পান। কিন্তু ফলাফল আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে এবং ফলাফল প্রকাশ করা হবে না।
১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বিজয়ী হন। কিন্তু আদালতের আদেশের কারণে ফলাফল প্রকাশিত হয়নি।
এরপর জামায়াতের ওই প্রার্থীর করা আপিলের ওপর শুনানি শেষে ১৬ জুন আদেশ দেন আপিল বিভাগ। আপিল নিষ্পত্তি করে দেওয়া আদেশে আপিল বিভাগ দ্রুত সম্ভাব্য দুই সপ্তাহের মধ্যে হাইকোর্টে রুল নিষ্পত্তি করতে বলেন। রুল নিষ্পত্তি হওয়া পর্যন্ত গত ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের দেওয়া আদেশ চলমান থাকবে বলে উল্লেখ করা হয়। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জামায়াত প্রার্থী নুরুল আমীনের আবেদনের ওপর শুনানি শেষ হয়েছে।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ