ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ ট্রফিটা থাকত, তাহলে এর মূল্য আমার কাছে অনেক বেশি হতো : এমবাপ্পে

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৮:৪২:৫৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৮:৪২:৫৭ অপরাহ্ন
বিশ্বকাপ ট্রফিটা থাকত, তাহলে এর মূল্য আমার কাছে অনেক বেশি হতো : এমবাপ্পে ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:  বিশ্বকাপে অকুন্ঠ সমর্থনের জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে বার্তা দিয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সের শিরোপা না পাওয়াকে দুঃখজনক আখ্যা দিয়েছেন তিনি। না পাওয়ার এই হতাশা থাকবে বলে জানান ফ্রান্সের অধিনায়ক।
ইনস্টাগ্রামে এমবাপ্পে বলেন, ‘আমরা দলগত ট্রফিটা ঘরে আনতে পারিনি। এটা কষ্টের, আর এই কষ্ট অনেক দিন থাকবে। আমি অন্য কিছু দেখানোর ভান করব না। গোল্ডেন বুট জিততে পেরে আমি গর্বিত, কিন্তু এর পাশে যদি বিশ্বকাপ ট্রফিটাও থাকত, তাহলে এর মূল্য আমার কাছে অনেক বেশি হতো।’
এমবাপ্পে যোগ করেন, ‘হয়তো আমরা আপনাদের আরও ভালো একটি সমাপ্তি উপহার দেওয়ার জন্য ঋণী ছিলাম। কিন্তু গল্পের শেষটা কীভাবে হবে, সেটা সব সময় আমাদের হাতে থাকে না। আমাদের হাতে থাকে আমরা এর জন্য কতটা উজাড় করলাম নিজেদের। আমরা আমাদের সর্বস্ব দিয়েছি। অন্তত এ বিষয়টি নিয়ে আমরা গর্ব করতে পারি।’
সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফরাসি অধিনায়ক বলেন, ‘সতীর্থদের ধন্যবাদ। তাদের পরিশ্রম, গতি, পাস—প্রথম ম্যাচ থেকে শেষ পর্যন্ত যে দলীয় চেতনা আমাদের এগিয়ে নিয়ে গেছে, সেগুলো না থাকলে আমি কখনোই এতগুলো গোল করতে পারতাম না। এই পুরস্কার যতটা আমার, ঠিক ততটাই পুরো দলের।’
এবারের বিশ্বকাপে এমবাপ্পের নেতৃত্বে মাঠে নেমেছিল ফ্রান্স। ৮ ম্যাচে ১০ গোল করে গোল্ডেন বুট জিতলেও এমবাপ্পের কাছে শিরোপা না পাওয়ার হতাশা অনেক বেশি।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ