ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ২

আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ০৭:৫৬:৪১ অপরাহ্ন
আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ০৭:৫৬:৪১ অপরাহ্ন
টিসিবির পণ্য নিতে এসে দেয়াল ধসে নিহত ২ ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:  মিরপুরে টিসিবির পণ্য নিতে এসে কলেজের সীমানাপ্রাচীর ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দুজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে পাঁচ বছর বয়সী এক শিশুও রয়েছে।
আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান।
এদিকে ঢাকা মেট্রপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (জোন) মোস্তাক সরকার জানান, ঘটনাস্থলে পুলিশ কাজ করছে। হতাহতদের সঠিক সংখ্যা ও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির পণ্য নিতে অনেক মানুষ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ করেই সীমানাপ্রাচীরটি ধসে পড়ে। এতে সাত থেকে আটজন চাপা পড়েন। তাদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উদ্ধারের পর তার মৃত্যু হয়।
নিহতের স্বজনরা জানান, নাছিমা বেগম তাদের পাশের বাসায় থাকতেন। দেয়াল ধসে গুরুতর আহত হওয়ার পর তার মৃত্যু হয়।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ