শিক্ষানবিশ ৯৩ এএসপিকে বদলি ও পদায়ন
আপলোড সময় :
২৭-০৭-২০২৬ ০৭:২৬:২৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৭-০৭-২০২৬ ০৭:২৬:২৩ অপরাহ্ন
ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: প্রশিক্ষণ শেষে ৯৩ শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে।
আজ সোমবার (২৭ জুলাই) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা বাস্তব প্রশিক্ষণ সন্তোষজনকভাবে শেষের পর বদলি হওয়া কর্মস্থলে যোগদান করবেন।
তাদেরকে সিআইডি, ডিএমপি, র্যাব, কক্সবাজার, খুলনা, এপিবিএন, জিএমপি, সিএমপি, আরপিএমপি, কেমপি, এসএমপি, বিএমপি, শিল্পাঞ্চল পুলিশে বদলি করা হয়েছে।
বদলি ও সংযুক্ত করা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপাররা তাদের বেতন-ভাতা সংশ্লিষ্ট বদলি হওয়া ইউনিট থেকেই উত্তোলন করবেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স