ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

আপলোড সময় : ২৭-০৭-২০২৬ ০৭:০৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় : ২৭-০৭-২০২৬ ০৭:০৫:১৭ অপরাহ্ন
হাম ও উপসর্গে আরও ৫  শিশুর মৃত্যু ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :  দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮২৫ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১০৫ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।
আজ সোমবার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে শুধু ঢাকা বিভাগেই তিন শিশুর মৃত্যু হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেট ও রংপুর বিভাগে হামের উপসর্গে একজন করে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৮২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গে ৭৩০ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।
এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৩ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ে আরও ৯৯২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ২৭ জুলাই পর্যন্ত মোট ১ লাখ ২৪ হাজার ৭৪৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৫৫৫ জনের নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭ হাজার ৬৫৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ৩ হাজার ৪৬৭ জন ছাড়পত্র পেয়েছেন।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ