ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে আবেদন,বঙ্গভবন ছাড়লেন

আপলোড সময় : ২৬-০৭-২০২৬ ০৪:৩৮:০২ অপরাহ্ন
আপডেট সময় : ২৬-০৭-২০২৬ ০৪:৩৮:০২ অপরাহ্ন
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ভূমিকা তদন্তের দাবিতে ট্রাইব্যুনালে আবেদন,বঙ্গভবন ছাড়লেন ফাইল ছবি
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:  ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন ও আন্তর্জাতিক অপরাধের ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর ভূমিকা তদন্তের দাবি জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করা হয়েছে।
আজ রোববার (২৬ জুলাই) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর রাষ্ট্রসংলাপ আন্দোলন-SDRP-এর কেন্দ্রীয় সদস্য সচিব আাহমেদ শামীম, কেন্দ্রীয় সংগঠক মহসিন এবং জুলাই আন্দোলনে আহত আল নূর মোহাম্মদ আয়াস এই আবেদন জমা দেন।
আবেদনকারী আল নূর মোহাম্মদ আয়াস পরে জানান, তৎকালীন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পরোক্ষ বা প্রত্যক্ষ প্ররোচনা ও সহায়তায় আন্দোলনের সময় ছাত্রদের ওপর হামলা, গুম এবং অমানবিক নির্যাতন চালানো হয়েছিল। কেননা তার নিকট স্মারকলিপি জমা দেওয়ার পর তিনি আন্দোলনকারীদের ওপর নির্যাতন বন্ধে কোন ব্যবস্থা নেয়নি।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ময়মনসিংহের নওয়াব রোড এলাকায় আন্দোলনের সময় তাকে তুলে নিয়ে একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয় এবং চোখ-মুখ বেঁধে অমানবিক মানসিক ও শারীরিক নির্যাতন করা হয়। পরবর্তীতে চিকিৎসার পর সুস্থ হলেও তৎকালীন সরকারের দমনপীড়নে রাষ্ট্রপতির ভূমিকা ছিল সন্দেহজনক।
আবেদনে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপরাধমূলক কর্মকাণ্ডে ইন্ধন, গুম ও নির্যাতনের পেছনের ভূমিকা সঠিকভাবে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়েছে।

 বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

পদত্যাগের দুদিন পর বঙ্গভবন ছাড়লেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু। এসএসএফ’র নিরাপত্তাবেষ্টনী গাড়িবহর নিয়ে সরকারি বাসভবন থেকে বেরিয়ে যান তিনি।
রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশে রওনা হন তিনি। 
পরে পরিবার নিয়ে বিকাল ৩টার কিছুক্ষণ আগে গুলশানের বাসভবনে পৌঁছান মো. সাহাবুদ্দিন চুপ্পু।
এদিন বঙ্গভবনের আশপাশেও নিরাপত্তা জোরদার করা হয়েছে। দুপুরের দিকে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) নিরাপত্তাবেষ্টনীতে সরকারি গাড়িবহর নিয়ে বেরিয়ে যান সদ্য  পদত্যাগকারী রাষ্ট্রপতি।
এর আগে শনিবার সন্ধ্যায় মো. সাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন।
তারও আগে শুক্রবার (২৪ জুলাই) বিকালে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠান মো. সাহাবুদ্দিন। পদত্যাগপত্র হাতে পাওয়ার পর সংসদ ভবনের শপথকক্ষে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান 
সংবিধান অনুযায়ী মো. সাহাবুদ্দিন পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ