ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী
আপলোড সময় :
২৫-০৭-২০২৬ ১০:০১:৪৩ অপরাহ্ন
আপডেট সময় :
২৫-০৭-২০২৬ ১০:০১:৪৩ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।
ভারতের রাষ্ট্রপতির কার্যালয় ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণ করার পর আজ শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে প্রহ্লাদ যোশীর নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকারের কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন প্রহ্লাদ যোশী। এর সঙ্গে নতুন করে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি।
পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দিল্লির জন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলনের ৩৫তম দিনে পদত্যাগ করেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পদত্যাগপত্রে ৫৭ বছর বয়সী ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশবিরোধী শক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিতে না পারে, সেজন্যই তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন।
ধর্মেন্দ্র প্রধান আরও বলেন, চার দশকেরও বেশি সময় ধরে আমি ছাত্র, শিক্ষক এবং শিক্ষা সংস্কারের স্বার্থে নিজেকে উৎসর্গ করেছি। আমি সর্বদা বিশ্বাস করি, একটি বলিষ্ঠ, অন্তর্ভুক্তিমূলক এবং দূরদর্শী শিক্ষা ব্যবস্থাই হলো শক্তিশালী জাতির ভিত্তি।
ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টা পর প্রধান বিচারপতির মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা, কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিংয এক যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা করেন, সরকার শিক্ষার্থীদের দাবি পূরণের আশ্বাস দিয়েছে। এরপর শিক্ষার্থীরা ‘সৎ উদ্দেশ্যেই’ আন্দোলনের সমাপ্তি ঘোষণা করেছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স