ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে টাইগাররা , ভেন্যু ঐতিহাসিক লর্ডস

আপলোড সময় : ২৩-০৭-২০২৬ ০৫:৩৯:২৬ অপরাহ্ন
আপডেট সময় : ২৩-০৭-২০২৬ ০৫:৩৯:২৬ অপরাহ্ন
১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলবে টাইগাররা , ভেন্যু ঐতিহাসিক লর্ডস ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:   দীর্ঘ ১৭ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ পুরুষ দল। ঐতিহাসিক লর্ডসে আগামী ২৭ মে থেকে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি থেকে এই তথ্য উঠে এসেছে।
পুরুষ দলের পাশাপাশি ২০২৭ সালে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। সফরের শেষ ভাগে ইংলিশ নারীদের বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগ্রেসরা।
ইসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেন, আমরা লর্ডসে একটি একক টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত।
২০১০ সালের পর এবারই প্রথম তারা আমাদের ঘরের মাঠে টেস্ট খেলতে আসছে। একই সাথে বাংলাদেশ নারী দলকে একটি সীমিত ওভারের সিরিজে আতিথ্য জানাতে পেরে আমরা আনন্দিত।
বাংলাদেশ ও ইংল্যান্ড দলের মধ্যকার সিরিজের সময়সূচী

 
বাংলাদেশ পুরুষ দল বনাম ইংল্যান্ড পুরুষ দল
 

তারিখ    ফরম্যাট    ভেন্যু
২৮ মে – ১ জুন, ২০২৭    একমাত্র টেস্ট ম্যাচ    লর্ডস, লন্ডন
 
বাংলাদেশ নারী দল বনাম ইংল্যান্ড নারী দল
 

টি-টোয়েন্টি সিরিজ (Vitality IT20)
 

তারিখ    ম্যাচ    ভেন্যু
৮ সেপ্টেম্বর, ২০২৭    ১ম টি-টোয়েন্টি    নর্থহ্যাম্পটন
১০ সেপ্টেম্বর, ২০২৭    ২য় টি-টোয়েন্টি    টনটন
১২ সেপ্টেম্বর, ২০২৭    ৩য় টি-টোয়েন্টি    ওরচেস্টার
 
ওয়ানডে সিরিজ (Metro Bank ODI)
 

তারিখ    ম্যাচ    ভেন্যু
১৭ সেপ্টেম্বর, ২০২৭    ১ম ওয়ানডে    হোভ
২১ সেপ্টেম্বর, ২০২৭    ২য় ওয়ানডে    ক্যান্টারবেরি
২৪ সেপ্টেম্বর, ২০২৭    ৩য় ওয়ানডে    চেমসফোর্ড
 

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ