জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৭১ রান
আপলোড সময় :
১৫-০৭-২০২৬ ০৭:২৭:২৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৫-০৭-২০২৬ ০৭:২৭:২৪ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ও ওডিআই সিরিজ ২-১ ব্যবধানে হারের পর ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ টস জিতে ফিল্ডিং নিয়েছিলো সফরকারী বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট হারিয়ে ১৭০ রান সংগ্রহ করেছে জিম্বাবুয়ে। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১৭১ রান।
এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের পক্ষে ৩০ বলে সর্বোচ্চ ৪৪ রান করেন ব্রায়ান বেনেট। এছাড়া রায়ান বার্ল ২৫ বলে ৩০, অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২০, ডিওন মায়ার্স ২০ বলে ২০ এবং শেষদিকে ১০ বলে ১৯ রান করে অপরাজিত ছিলেন ব্রাড ইভানস।
বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন নাহিদ রানা। ৪ ওভারে ২৬ রানের খরচায় ৪ উইকেটে নিয়েছেন এই গতি তারকা। বাকি দুইটি উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাইফুদ্দিন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স