ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও রাজপথে শিক্ষার্থীরা তিন দাবি নিয়ে

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৫১:৪৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০৫:৫১:৪৭ অপরাহ্ন
আবারও রাজপথে শিক্ষার্থীরা তিন দাবি নিয়ে ফাইল ছবি
শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার :   শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলনে নেমে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার (১৫ জুলাই) পরীক্ষা শেষে তারা শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের আগে সড়কে অবস্থান নেন।
শিক্ষার্থীদের এই অবরোধের কারণে আজ আবারও তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রাজধানীর বিভিন্ন রাস্তায়। মিরপুর রোড, এলিফ্যান্ট রোড, নিউমার্কেট, ধানমন্ডি ও শাহবাগমুখী সড়কে এরই মধ্যে তীব্র যানজট শুরু হয়েছে। এছাড়া রাজধানীর খিলক্ষেত থেকেও সড়ক অবরোধের খবর পাওয়া গেছে।
প্রসঙ্গত, আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— বন্যার কারণে দুর্যোগ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা, বৈরী আবহাওয়ার কারণে ১৩ জুলাই পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগ।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ