ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মঞ্চে ফিরছেন নওয়াজুদ্দীন সিদ্দিকী

আপলোড সময় : ১৫-০৭-২০২৬ ০১:২৫:০৭ অপরাহ্ন
আপডেট সময় : ১৫-০৭-২০২৬ ০১:২৫:০৭ অপরাহ্ন
মঞ্চে ফিরছেন নওয়াজুদ্দীন সিদ্দিকী ফাইল ছবি
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:  দীর্ঘ ২৫ বছর পর আবারও নাট্যমঞ্চে ফিরছেন বলিউড অভিনেতা নওয়াজুদ্দীন সিদ্দিকী। নাকাব নাটকের মাধ্যমে অভিনয়ের শুরুর জায়গায় ফিরছেন তিনি। ইতোমধ্যে নাটকটি মঞ্চস্থ করার প্রস্তুতি শুরু হয়েছে। এ জন্য নাটকের দল নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগোতে গেছেন এই অভিনেতা। এমনটাই বলছে ভারতীয় একাধিক সংবাদমাধ্যম। 
সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শিকাগো সফরের একটি ছবি প্রকাশ করেন নওয়াজউদ্দীন। সেখানে নাকাব নাটকের দলের সদস্যদের সঙ্গে তাকে দেখা যায়। সফরে তার সঙ্গে রয়েছেন মেয়ে শোরা সিদ্দীকীও। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, শিকাগো যাচ্ছেন নাকাবের দলের সঙ্গে।
নওয়াজুদ্দীনের কাছে নকাব শুধু একটি নতুন নাটক নয়, বরং অভিনয়ের শিকড়ে ফিরে যাওয়ার এক আবেগঘন অধ্যায়। মুম্বাইয়ে প্রতিষ্ঠা পাওয়ার আগে দীর্ঘদিন নাট্যমঞ্চে কাজ করেছেন তিনি। বিভিন্ন কর্মশালা, অনুশীলন ও নাটকে অভিনয়ের অভিজ্ঞতাই তার অভিনয়জীবনের ভিত্তি গড়ে দেয়।
পরবর্তীতে সেই অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায় গ্যাংস অব ওয়াসেপুরসহ তার অভিনীত একাধিক চলচ্চিত্র ও ধারাবাহিকে।
সিনেমা ও ধারাবাহিকের ব্যস্ততার মধ্যেও নাটকের প্রতি নিজের ভালোবাসা যে এতটুকু কমেনি, ২৫ বছর পর মঞ্চে ফেরার সিদ্ধান্তে সেটিই স্পষ্ট হয়েছে। দর্শকের সামনে সরাসরি অভিনয়ের এই নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত নওয়াজুদ্দীন।
এদিকে, ব্যক্তিগত জীবন সাধারণত আড়ালেই রাখেন অভিনেতা। তবে এবার শিকাগো সফরে মেয়ে শোরা সিদ্দীকীকেও সঙ্গে নেওয়ায় সেই মুহূর্তের ঝলক ভক্তদের নজর কেড়েছে।
প্রায় আড়াই দশক পর প্রিয় অভিনেতাকে আবার নাট্যমঞ্চে দেখতে মুখিয়ে আছেন নাট্যপ্রেমী ও তার অনুরাগীরা।



 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ