ঢাকা , মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনেই শেয়ার কিনে আবার বিক্রি করা যাবে

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ০৮:২৫:৪৬ অপরাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ০৮:২৫:৪৬ অপরাহ্ন
এক দিনেই শেয়ার কিনে আবার বিক্রি করা যাবে ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:   দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ইন্ট্রা-ডে ট্রেডিং বা আন্তঃদৈনিক লেনদেন চালুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর ফলে একই দিনে শেয়ার কিনে আবার সেদিনই বিক্রি করার সুযোগ তৈরি হবে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
তবে এই প্রক্রিয়া চালু হতে কিছুটা সময় লাগবে। বেশ কিছু শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়ায় শেয়ার দিনে দিনে লেনদেন করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জ দুটিকে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বর্তমানে টি+২ সেটলমেন্ট সাইকেল বা নিষ্পত্তি প্রক্রিয়া কার্যকর রয়েছে। এ কারণে এত দিন শেয়ার কিনে বিক্রির জন্য দুই কর্মদিবস সময় লাগত। জেড ক্যাটাগরির শেয়ার কিনে বিক্রির জন্য সময় লাগত মোট তিন কর্মদিবস।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ