ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিন পর ‘পথহারা মন’ নিয়ে ফিরলেন জাহিদ হাসান

আপলোড সময় : ১৪-০৭-২০২৬ ১১:৫২:৩০ পূর্বাহ্ন
আপডেট সময় : ১৪-০৭-২০২৬ ১১:৫২:৩০ পূর্বাহ্ন
দীর্ঘদিন পর ‘পথহারা মন’ নিয়ে ফিরলেন জাহিদ হাসান ফাইল ছবি
বাংলা রিলিজ,  বিনোদন ডেস্ক:   দীর্ঘ আট বছর পর আবারও একসঙ্গে কাজ করলেন নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও অভিনেতা জাহিদ হাসান। তাঁদের নতুন নাটক ‘পথহারা মন’-এর শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরায়। প্রেম, সম্পর্কের টানাপোড়েন আর মানুষের আবেগকে ঘিরেই এগিয়েছে নাটকটির গল্প।
নাটকে জাহিদ হাসানের পাশাপাশি অভিনয় করেছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী, দীপা খন্দকার, ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।
নির্মাতা রাজ জানান, ‘পথহারা মন’ এমন একটি গল্প, যেখানে ভালোবাসার নানা রূপ এবং সম্পর্কের জটিলতা উঠে এসেছে। দর্শক নিজেদের জীবনের অনেক অনুভূতির প্রতিচ্ছবি এতে খুঁজে পাবেন বলেও তাঁর বিশ্বাস।
জাহিদ হাসানকে নিয়ে রাজ সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে একটি ধারাবাহিক নাটক নির্মাণ করেছিলেন। এরপর দীর্ঘ বিরতি শেষে আবারও তাঁদের এই একসঙ্গে কাজ করা।
ফিরে আসা প্রসঙ্গে রাজ বলেন, ‘জাহিদ ভাইয়ের সঙ্গে কাজ করা সব সময়ই আনন্দের। তাঁর অভিনয় নাটকটিকে আরও সমৃদ্ধ করেছে। পুরো দলটি দারুণ আন্তরিক ছিল।’
জাহিদ হাসানও জানিয়েছেন নিজের উচ্ছ্বাসের কথা। তাঁর ভাষায়, ‘অনেক দিন পর রাজের পরিচালনায় কাজ করলাম। গল্পটি খুব সুন্দর, আর আমার চরিত্রটিও বেশ চ্যালেঞ্জিং। শুটিংয়ের অভিজ্ঞতা দারুণ ছিল।’
‘পথহারা মন’-এর গল্প লিখেছেন জাকিয়া হোসেন তৃষা। পাণ্ডুলিপি তৈরি করেছেন আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। শিগগিরই ইউটিউবের ‘সিনেমাওয়ালা’ চ্যানেলে মুক্তি পাবে নাটকটি।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ