বাসের ধাক্কায় প্রাণ গেল শিশুর
আপলোড সময় :
১৩-০৭-২০২৬ ০৭:১১:৩৪ অপরাহ্ন
আপডেট সময় :
১৩-০৭-২০২৬ ০৭:১১:৩৪ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বাসের ধাক্কায় সিয়াম আলী (৩) নামে এক শিশু নিহত হয়েছে।
আজ সোমবার (১৩ জুলাই) দুপুরে দামুড়হুদা উপজেলার ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিয়াম আলী একই গ্রামের পলাশ উদ্দীনের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে কার্পাসডাঙ্গা থেকে দাদির সঙ্গে বাড়ি ফিরছিল সিয়াম। এ সময় ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছালে রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি আটক করে থানায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স