সুনাম যেন ক্ষুণ্ন না হয়, সেজন্য কঠোর নীতি গ্রহণ করেছে যুবদল
আপলোড সময় :
০৮-০৭-২০২৬ ০৮:৩৫:১৭ অপরাহ্ন
আপডেট সময় :
০৮-০৭-২০২৬ ০৮:৩৫:১৭ অপরাহ্ন
আবদুল মোনায়েম মুন্না
তোফােয়েল আহমেদ, নিজস্ব প্রতিনিধি: কোনো ব্যক্তি বা গোষ্ঠী যুবদলের নাম ব্যবহার করে বেআইনি কর্মকাণ্ড চালানোর সুযোগ পাবে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। তিনি জানালেন, ভবিষ্যতে কেউ যাতে সংগঠনের সুনাম ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য যুবদল কঠোর নীতি গ্রহণ করেছে।
আজ বুধবার (৮ জুলাই) সকালে রাজধানীর একটি হোটেলে সমসাময়িক রাজনীতি ও আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।
আবদুল মোনায়েম মুন্না জানান, সংগঠনের আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের কারণে দেশের প্রায় ৩০০ নেতাকর্মীকে বহিষ্কার ও সাংগঠনিক শাস্তির আওতায় আনা হয়েছে। অনেকের বিরুদ্ধে থানার ফৌজদারি মামলা দায়ের হয়েছে। আলোচিত কিছু ঘটনায় দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান যুবদল সভাপতি।
চব্বিশের জুলাই আন্দোলনে যুবদলের ৭৮ নেতাকর্মী নিহত হয়েছে বলেও দাবি করেন আবদুল মোনায়েম মুন্না।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স