ঢাবিতে দেখা যাবে না আর্জেন্টিনার ম্যাচ!
আপলোড সময় :
০৭-০৭-২০২৬ ০৮:১২:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০৭-০৭-২০২৬ ০৮:১২:০০ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাঁচটি ভেন্যুতে বড়পর্দায় ২০২৬ ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ফলে আজ বড়পর্দায় আর্জেন্টিনার ম্যাচও উপভোগ করতে পারবেন না ফুটবলপ্রেমীরা।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় আয়োজকদের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, টানা বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ায় দর্শকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আজকের সব আয়োজন স্থগিত করা হয়েছে।
আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে আবারও পাঁচটি ভেন্যুতেই বিশ্বকাপের প্রতিটি ম্যাচ বড়পর্দায় সম্প্রচার করা হবে।
প্রসঙ্গত, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সার্বিক সহযোগিতায় অ্যাথলেট স্পোর্টস গিয়ারের আয়োজনে টিএসসি, হাজী মুহম্মদ মুহসীন হল খেলার মাঠ, কবি জসীম উদ্দীন হল খেলার মাঠ, জগন্নাথ হল উপাসনালয় এবং ড. মুহম্মদ শহীদুল্লাহ হল খেলার মাঠে বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ দেখানোর আয়োজন করা হয়েছিল।
সেই সঙ্গে আয়োজকরা বৈরী আবহাওয়ায় অপ্রয়োজনে বাইরে না বের হওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আবহাওয়া স্বাভাবিক হলে বুধবার থেকে আগের সূচি অনুযায়ী বড়পর্দায় বিশ্বকাপের ম্যাচ সম্প্রচার পুনরায় শুরু হবে বলে জানিয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স