ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ০৫-০৭-২০২৬ ০৮:৩৭:০৯ অপরাহ্ন
আপডেট সময় : ০৫-০৭-২০২৬ ০৮:৩৭:০৯ অপরাহ্ন
মিয়ানমার সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ানো হয়েছে : পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:   মিয়ানমার সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। 
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ক‌য়েকজন সাংবাদিকের স‌ঙ্গে আলাপকা‌লে তি‌নি এ তথ্য জানান।
আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নি‌চ্ছেন এমন খবর বে‌রি‌য়ে‌ছে— এ বিষ‌য়ে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের কা‌ছে কো‌নো তথ্য আছে কিনা, তা জান‌তে চান এক সাংবা‌দিক।
জবা‌বে পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। 
মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের বিরুদ্ধে আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে। এমন প‌রি‌স্থি‌তি‌তে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।
এ বিষ‌য়ে সরকারের কো‌নো পদ‌ক্ষেপ আছে কিনা? এ প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান ব‌লেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমা‌ন্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছি।

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ