ব্রাজিল-নরওয়ে ম্যাচে কারা জিতবে, জানাল ভাইরাল বিড়াল
আপলোড সময় :
০৫-০৭-২০২৬ ০৮:১৩:০০ অপরাহ্ন
আপডেট সময় :
০৫-০৭-২০২৬ ০৮:১৩:০০ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে আবারও আলোচনায় গণক বিড়াল মিলু। এবার শেষ ষোলোতে ব্রাজিল ও নরওয়ে ম্যাচ নিয়েও ভবিষ্যদ্বাণী করেছে ভাইরাল এই বিড়াল। মিলুর মতে, এই ম্যাচে জয় পাবে ব্রাজিল।
বিশ্বকাপজুড়ে ব্রাজিলের ম্যাচ নিয়ে করা মিলুর সব ভবিষ্যদ্বাণী এখন পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে। তবে আর্জেন্টিনার সর্বশেষ ম্যাচে একবার ভুল করেছিল সে। কেপ ভার্দের জয় দেখালেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে জিতে শেষ ষোলোতে ওঠে আর্জেন্টিনা।
আজ রোববার (৬ জুলাই) বাংলাদেশ সময় দিনগত রাত ২টায় নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও নরওয়ে। গুরুত্বপূর্ণ এই ম্যাচ ঘিরে সমর্থকদের আগ্রহের কেন্দ্রে এখন মিলুর পূর্বাভাস।
ব্রাজিলের মিনাস গেরাইস অঞ্চলে মালিক নাথান পিনেইরোর সঙ্গে থাকে মিলু। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভবিষ্যদ্বাণীর ভিডিওগুলো ইতিমধ্যেই লাখো মানুষের নজর কেড়েছে। একটি ভিডিওতে মিলুর পূর্বাভাস ৫০ লাখের বেশি ভিউ পেয়েছে।
মিলুর ভবিষ্যদ্বাণীর পদ্ধতি বেশ সহজ। দুটি বাটিতে খাবার রাখা হয়, প্রতিটিতে থাকে দুই দলের পতাকা। এরপর মিলুকে ছেড়ে দেওয়া হলে সে যেই বাটি থেকে খাওয়া শুরু করে, সেটিকেই ধরা হয় তার নির্বাচিত দল।
সমালোচকদের অভিযোগ, বাটি নির্বাচন প্রক্রিয়ায় প্রভাব রাখা হয়। মিলুর মালিক অবশ্য দাবি করেছেন, পুরো বিষয়টি স্বচ্ছ এবং এতে কোনো কারসাজি নেই। এমনকি পুরো প্রক্রিয়ার ভিডিও প্রকাশ করেছেন তিনি।
মিলু নতুন নয়। ২০২২ কাতার বিশ্বকাপ থেকেই তার জনপ্রিয়তা। সেই আসরে স্পেন ও পর্তুগালের বিপক্ষে মরক্কোর জয়ের ব্যাপারে আগেই ঠিকভাবে অনুমান করেছিল সে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স