যাত্রীবাহী বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭
আপলোড সময় :
০৪-০৭-২০২৬ ১২:৫৪:২৫ অপরাহ্ন
আপডেট সময় :
০৪-০৭-২০২৬ ১২:৫৪:২৫ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। এর মধ্যে পাঁচজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন বলে জানা গেছে।
আজ শনিবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বরিশালগামী আলিফ পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে সাতজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
এ বিষয়ে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক জব্দ করা হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স