ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল

আপলোড সময় : ০২-০৭-২০২৬ ০৯:৩২:৪৫ অপরাহ্ন
আপডেট সময় : ০২-০৭-২০২৬ ০৯:৩২:৪৫ অপরাহ্ন
জুলাই নিয়ে শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল ফাইল ছবি
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  জুলাই নিয়ে অভিনেত্রী মেহের আফরোজ শাওনের মন্তব্যের কঠোর সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খান।
 আজ বৃহস্পতিবার (২ জুলাই) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জুলাই নিয়ে মেহের আফরোজ শাওনের কটূক্তি শেখ হাসিনার অপরাধের শামিল। 
রাশেদ খান লেখেন - এত রক্ত, এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না বরং শেখ হাসিনার প্রতি দরদ দেখায়; তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত।
পোস্টে তিনি লেখেন, জুলাই পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার ও সরকার সংশ্লিষ্টরা যেসব বিতর্কিত কাজ করেছে, সেটি নিয়ে সমালোচনা করতে গিয়ে যারা জুলাইয়ের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবে; স্বয়ং জুলাইকে প্রশ্নবিদ্ধ করবে, তাদের ঠিকানা বাংলাদেশ নয়।  
রাশেদ খান তার পোস্টে আরও লেখেন, বাংলাদেশের আলোবাতাস গ্রহণ করে জুলাই নিয়ে শাওনের মত পতিত দোসরদের নোংরামি বরদাস্ত করার সুযোগ নেই। মনে রাখতে হবে, জুলাই আর অন্তর্বর্তীকালীন সরকার বা কোনো দল এক জিনিস নয়। জুলাই কোনো ব্যক্তির নয়, জুলাই সামষ্টিক।
পোস্টের শেষাংশে তিনি লেখেন, জুলাইয়ের ঠিকাদারি যেমন জাতি কাউকে দেয়নি, জুলাই নিয়ে বিতর্কিত মন্তব্য করার স্পর্ধাও জাতি সহ্য করবে না।

 

নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24

কমেন্ট বক্স

প্রতিবেদকের তথ্য

এ জাতীয় আরো খবর

সর্বশেষ সংবাদ