ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ হয়েছে : ট্রাম্প
আপলোড সময় :
০১-০৭-২০২৬ ০৮:৪৭:১০ অপরাহ্ন
আপডেট সময় :
০১-০৭-২০২৬ ০৮:৪৭:১০ অপরাহ্ন
ফাইল ছবি
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পরোক্ষ আলোচনার অগ্রগতির প্রশংসা করেছেন এবং বলেছেন কাতারের রাজধানী দোহায় দুপক্ষের মধ্যে ‘খুব ভালো বৈঠক’ হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপির।
নর্থ ডাকোটা সফরের উদ্দেশে কাতারের কাছ থেকে উপহার হিসেবে পাওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ উড়োজাহাজে ওঠার আগে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘এখন পর্যন্ত সব যেভাবে চলছে, তাতে ইরানের পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়টি ভালোভাবেই এগিয়ে যাচ্ছে। তাদের মধ্যে খুব ভালো বৈঠক হয়েছে এবং (পরবর্তীতে কী হয়) আমরা তা দেখব।’
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাতের পর উত্তেজনা প্রশমনের লক্ষ্যে আয়োজিত এই আলোচনার কথা উল্লেখ করে ডোনাল্ড ট্রাম্প আরও বলেন, ‘আমরা তাদের ওপর খুব শক্তভাবে আঘাত হেনেছিলাম... তবে এখন আমাদের সম্পর্ক খুব ভালোভাবেই এগিয়ে চলছে।’
এর আগে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে কাতারের রাজধানী দোহায় পরোক্ষ আলোচনা শুরু হয়। আজ বুধবার (১ জুলাই) আলোচনা সম্পর্কে জানে এমন একজন কূটনীতিক এ তথ্য জানান।
নাম প্রকাশ না করার শর্তে ওই কূটনীতিক নিশ্চিত করেন যে, আলোচনা ইতোমধ্যেই শুরু হয়েছে। এর আগে তিনি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্র ও ইরান আজ দোহায় কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে পরোক্ষ ‘টেকনিক্যাল’ আলোচনায় বসবে।
ওই কূটনীতিক জানান, দোহার এই আলোচনাটি সমঝোতা স্মারকের ওপর ভিত্তি করে এবং লেক লুসার্ন শীর্ষ সম্মেলনে অর্জিত অগ্রগতিকে আরও বেগবান করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে। তিনি মূলত সুইজারল্যান্ডের অবকাশ যাপন শহরে অনুষ্ঠিত সাম্প্রতিক আলোচনা এবং জুন মাসে উভয় পক্ষের অনুমোদিত আলোচনার রূপরেখাকে আলোচনার মূল আলোচ্য সূচি হিসেবে নির্দেশ করেছেন।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স