ট্রাক উল্টে খালে পড়ে দুই যুবক নিহত
আপলোড সময় :
২৯-০৬-২০২৬ ১২:১৪:৫৮ অপরাহ্ন
আপডেট সময় :
২৯-০৬-২০২৬ ১২:১৪:৫৮ অপরাহ্ন
ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের খালে উল্টে পড়ে দুই যুবক নিহত হয়েছেন।
আজ সোমবার (২৯ জুন) ৭টার দিকে উপজেলার তিনলাখপীর-চারগাছ সড়কের মান্দারপুর জোড়াপুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন–সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মৃত আহাব মিয়ার ছেলে মাসুক মিয়া (১৮) এবং মো. ফরহাদ মিয়ার ছেলে আরশাদ (১৮)।
স্থানীয় যুবক ইসহাক সরকার বলেন, সকালে তিনলাখপীর-চারগাছ সড়ক দিয়ে একটি ডিস্ট্রিক্ট ট্রাক চলাচলের সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে ট্রাকটি সড়কের পাশের খালে উল্টে পড়ে যায়। এতে ট্রাকে থাকা দুই যুবক গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজটি আপডেট করেছেন : Bangla Release 24
কমেন্ট বক্স