আ. লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিলো স্বজন ও নেতাকর্মীরা

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৫৮:৪০ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৭:৫৮:৪০ অপরাহ্ন
   নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:    ঝিনাইদহের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ও পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে স্বজন ও নেতাকর্মীরা। আজ মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের আড়পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে শহরের আড়পাড়া এলাকার নিজ বাড়ির নিচতলায় দলীয় অফিসে অবস্থান করছিলেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজু। এ সময় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। পরিকল্পনা ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের। এ সময় পুলিশ এসে মোস্তাফিজুর রহমান বিজুকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।
ঘটনার পর সাংবাদিকদের হাতে আসা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে ধস্তাধস্তির এক পর্যায়ে মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যান তার স্বজন ও নেতাকর্মীরা। এ সময় ব্যাপক শোরগোল করতে দেখা যায় উপস্থিত জনতাকে। 
তবে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, কালীগঞ্জ থানার একটি দল সেখানে যাওয়ার খবর পেলে মোস্তাফিজুর রহমান বিজু পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তার মোবাইল পড়ে যায়। এটা পুলিশের হেফাজতে আছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :