৩২ নম্বর এলাকায় জামায়াতের বিক্ষোভ মিছিল

আপলোড সময় : ২৩-০৬-২০২৬ ১২:২০:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২৩-০৬-২০২৬ ০৫:৫১:৪৪ অপরাহ্ন
বাংলা রিলিজ ডেস্ক:   কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রতিরোধ করতে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে এ আওয়ামী লীগ বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 
বিক্ষোভ মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, ধানমন্ডি থানা শাখার কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।
মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু করে ধানমন্ডি ২৭ মোড় গিয়ে আবার ৩২ নম্বর এসে শেষ হয়। এ সময় আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর শিশিরের ওপর হামলার অভিযোগ ওঠে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।
প্রসঙ্গত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া বাসভবনের সামনের সড়কের উভয় প্রান্তে পুলিশের কাঁটাতারের ব্যারিকেড স্থাপন করা হয়।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72