বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: সব শঙ্কা, অনিশ্চয়তা দূরে ঠেলে বিশ্বকাপের প্রথম ম্যাচের শুরু থেকেই মাঠে নামলেন আর্জেন্টিনার মহানায়ক। একের পর এক জাদুকরী গোল করে আলজেরিয়াকে রীতিমতো একাই উড়িয়েই দিয়েছেন এলএম টেন। একটি, দুটি গোল করেই থেমে থাকেননি কাতার বিশ্বকাপের নায়ক। করলেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। আর তাতেই অপূর্ণ থাকা স্বপ্নের বিশ্বকাপের হ্যাট্রিকেরও দেখা পেলেন লিওনেল মেসি। সেইসঙ্গে বিশ্বকাপে প্রায় দুই দশকের অপেক্ষার অবসান হলো। অসংখ্য রেকর্ড, বিশ্বকাপ শিরোপা, গোল আর জাদুকরী পারফরম্যান্সের পর অবশেষে নিজের ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকের দেখা পেলেন মেসি। আর তাতেই আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে আর্জেন্টিনার তিনটি গোলই এসেছে অধিনায়ক মেসির পা থেকে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এর ফলও পেয়ে যায় দ্রুত। প্রথমার্ধের ১৭ মিনিটে মিডফিল্ড থেকে রদ্রিগো ডি পল বল বাড়িয়ে দেন মেসির কাছে। বল পেয়ে তিনি পরিচিত ভঙ্গিতে এগিয়ে যান এবং প্রায় ২৫ গজ দূর থেকে নেন জোরালো শট।
আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান দুই হাত লাগাতে পারলেও সেই দুর্দান্ত শট ঠেকাতে পারেননি। বল জালে জড়িয়ে গেলে এগিয়ে যায় বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
বাকি থাকা রেকর্ডটা ছুঁয়ে প্রমাণ করলেন তিনি কেন মেসি
বক্সের বাইরে থেকে ৫ গোল, ব্রাজিলিয়ান কিংবদন্তির পাশে মেসি
প্রথম গোলের পরও থামেননি তিনি। ৬০ মিনিটের মাথায় আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনাকে ২–০ গোলে এগিয়ে দিলেন আর্জেন্টাইন অধিনায়ক। অ্যালেক্সিস ম্যাক আলিস্টারের বক্সের বাইরে থেকে নেওয়া শট নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন আলজেরিয়ার গোলরক্ষক। ফিরতি শটে গোল করে বল জালে জড়ান মেসি।
এরপর আসে সেই বহুল প্রতীক্ষিত মুহূর্ত। ম্যাচের ৭৬ মিনিটে দ্রুতগতির এক পাল্টা আক্রমণে বল পান মেসি। মাঝমাঠ থেকে বল এগিয়ে দেন এনসো ফের্নান্দেস। কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দুর্দান্ত শটে জালে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন মহাতারকা। সঙ্গে সঙ্গেই পূর্ণ হয় তার বিশ্বকাপ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক।
গোলের পর দুই হাত আকাশের দিকে তুলে উদযাপন করেন মেসি। সতীর্থরা ছুটে এসে তাকে ঘিরে ধরেন, আর গ্যালারিজুড়ে শুরু হয় ‘মেসি, মেসি’ ধ্বনি।
বিশ্বকাপে এটি ছিল মেসির ষষ্ঠ আসর। ২০০৬ সালে জার্মানিতে প্রথম বিশ্বকাপ খেলেছিলেন তিনি। এরপর ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ প্রতিটি বিশ্বকাপেই গোল করেছেন। ২০১৪ সালে দলকে ফাইনালে তুলেছিলেন, ২০২২ সালে আর্জেন্টিনাকে দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষা শেষে বিশ্বকাপ জেতান। তবে এত সাফল্যের মাঝেও বিশ্বকাপে কখনো হ্যাটট্রিক করা হয়নি তার।
২০২২ বিশ্বকাপে সাত গোল করে গোল্ডেন বল জিতেছিলেন মেসি। সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া ও ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করলেও কোনো ম্যাচে তিন গোল করতে পারেননি। সেই অপূর্ণতাই পূরণ হলো এবার।
৩৯ বছর বয়সেও বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে এই হ্যাটট্রিক শুধু আর্জেন্টিনাকে জয়ের পথে এগিয়ে নেয়নি, বিশ্বকাপ ইতিহাসে তার নতুন রেকর্ড আরও এক মাইলফলক।