নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ : দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে হাম ও সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে আরও ৭৯৬ জন।
আজ শনিবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৪৮ জনে এবং মোট আক্রান্তের সংখ্যা হলো ৮৫ হাজার ৬২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯২ জন। আর হামের উপসর্গ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫৬ জনে।