বগুড়ার ট্রলির ধাক্কায় বৃদ্ধা নিহত

আপলোড সময় : ১১-০৬-২০২৬ ১২:৫৯:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ১১-০৬-২০২৬ ১২:৫৯:১৬ অপরাহ্ন
বাংলা রিলিজ ডেস্ক:   বগুড়ার শেরপুরে ট্রলির ধাক্কায় আমিরুন বেওয়া (৬২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (১০ জুন) রাত ৮টার দিকে কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আমিরুন বেওয়া উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রহমতপুর গ্রামের বাসিন্দা শহিদুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে আমিরুন বেওয়া কৃষ্ণপুর নামাপাড়া এলাকায় রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ট্রলি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলিটিতে কোনো হেডলাইট না থাকায় অন্ধকারে এই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন এবং পুলিশকে খবর দেন। পরে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনায় জড়িত ট্রলিটি জব্দ করে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রইস উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি জব্দ করেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :