হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

আপলোড সময় : ০৮-০৬-২০২৬ ০৬:১১:১৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৮-০৬-২০২৬ ০৬:১১:১৬ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :     ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও আট শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন হামে ও ৭ জন উপসর্গ নিয়ে মারা গেছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬২৮।
আজ সোমবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও আক্রান্তের ঘটনা ঘটে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, হাম আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে ঢাকায় দুজন এবং রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ ও রংপুরে একজন করে মারা গেছে।
এতে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯২ জনে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৩৬ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯৩ জন। এ পর্যন্ত নিশ্চিত হামে মোট আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৭৭৯ জন।
এ ছাড়া ১ হাজার ৯২ শিশুর শরীরে নতুন করে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮০ হাজার ১০৪ জনে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :