বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক: ২০২৬ বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক দিন আগে ইনজুরির হানা ব্রাজিলের শিবিরে। গত শনিবার মিশরের বিপক্ষে ২-১ গোলে জেতা প্রীতি ম্যাচে ঊরুর অ্যাডাক্টর পেশিতে গুরুতর চোট পান রোমার ডিফেন্ডার ওয়েসলি। পরবর্তীতে এমআরআই রিপোর্টে চোটের ভয়াবহতা নিশ্চিত হওয়ার পর তাকে এবারের বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
ওয়েসলির শূন্যস্থান পূরণের জন্য প্রধান কোচ কার্লো আনচেলত্তি মিডফিল্ডার এডারসনকে দলে ডেকেছেন। গত কয়েক মৌসুমে ইতালিয়ান সিরি-আ’তে দুর্দান্ত ফর্মে থাকা ২৬ বছর বয়সী এই মিডফিল্ডারকে ঘিরে এখন থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, খুব শিগগিরই তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে চুক্তিবদ্ধ হতে চলেছেন। এডারসন সোমবারই যুক্তরাষ্ট্রের মাটিতে দলের সঙ্গে যোগ দিচ্ছেন।
ব্রাজিলের ডাগআউটে আনচেলত্তি যোগ দেওয়ার পর থেকে এই মিডফিল্ডারকে খেলাননি। ইতালিয়ান কোচ অবশ্য একবার দলে রেখেছিলেন। সেটা ২০২৫ সালের জুনে। কিন্তু খেলেননি এডারসন। ব্রাজিল জাতীয় দলের হয়ে এই মিডফিল্ডার কেবল তিন ম্যাচ খেলেছেন, সবগুলোই দরিভাল জুনিয়রের অধীনে
ইতালির আতালান্তার হয়ে খেলেন এডারসন। বর্তমান ইতালিয়ান চ্যাম্পিয়নশিপে এই দলটি সপ্তম স্থানে থেকে আগামী মৌসুমের কনফারেন্স লিগের প্রাথমিক পর্বে খেলার টিকিট কেটেছে। এডারসন দলটির হয়ে ২০২৪ সালের ইউরোপা লিগ জিতেছিলেন, ওইবার ইতালিয়ান কাপে রানার্সআপও হয় আতালান্তা। সব মিলিয়ে ইতালিয়ান দলের হয়ে ১৮০ ম্যাচ খেলেছেন এডারসন। ১৬টি গোলের সঙ্গে ৬টি অ্যাসিস্ট।
এডারসনকে ২০১৭ সালে আবিষ্কার করে দেসপোর্তিভো ব্রাজিল। কিন্তু দ্রুত দল বদল করে ক্রুজেইরোতে চলে যান, সেখানে যুব বিভাগে খেলে ২০১৯ সালে পেশাদার পর্যায়ে নাম লেখান। কিন্তু ওই বছর মিনাস জেরাইস ক্লাব দ্বিতীয় বিভাগে নেমে যায়। পরের মৌসুমে করিন্থিয়ান্সে যোগ দিয়ে ২৫ ম্যাচ খেলে ৩ গোল করেন এডারসন। ২০২১ সালে ফোর্তালেজায় ধারে যোগ দেন এডারসন। পরের বছর ইতালির ক্লাব সালেরনিতানায় বিক্রি হন। ওই সময় তার দাম ছিল সাড়ে ৬০ লাখ ইউরো। আবারও দল বদল করতে সময় লাগেনি, ২ কোটি ১০ লাখ ইউরোতে চুক্তি করেন আতালান্তার সঙ্গে।
বিশ্বকাপের মূল স্কোয়াডে একমাত্র বিশেষজ্ঞ রাইট-ব্যাক ছিলেন ওয়েসলি। তার অনুপস্থিতি কোচ কার্লো আনচেলত্তির জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে। ধারণা করা হচ্ছে, টুর্নামেন্টে ডানদিকের রক্ষণভাগ সামলাতে কোচ দানিলো এবং ইবানেজের মতো বহুমুখী ডিফেন্ডারদের ওপর নির্ভর করবেন।
ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে। এরপর গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোতে তারা মোকাবিলা করবে হাইতি (১৯ জুন) ও স্কটল্যান্ডকে (২৪ জুন)। ষষ্ঠ শিরোপার সন্ধানে থাকা ব্রাজিল শিবিরের জন্য ওয়েসলির এই ইনজুরি বড় ধাক্কা হলেও, এডারসনের অন্তর্ভুক্তি মিডফিল্ডে নতুন শক্তির জোগান দেবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা।