৮ জেলার এইচএসসি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৫৮:৪৬ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ০৮:৫৮:৪৬ অপরাহ্ন

শাহিনুর আক্তার, ষ্টাফ রিপোটার : চলতি বছর অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে অংশগ্রহণ করতে যাওয়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনে আগামী ৮ জুনের মধ্যে শিক্ষা বোর্ডে যোগাযোগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এই পত্রের মাধ্যমে শিক্ষা বোর্ডের অধীন ৮ জেলার সব কলেজ প্রধানকে গত ৬ জুন বিষয়টি অবহিত করা হয়। 

রোববার (৭ জুন) দুপুর ১২টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. বোরহান উদ্দিন এ তথ্য জানান।
তিনি বলেন, দিনাজপুর শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন সংক্রান্ত কোনো সমস্যা থাকলে ওই শিক্ষার্থীদের আগামী ৮ জুনের মধ্যে কাগজপত্রসহ বোর্ডে যোগাযোগ করতে বলা হয়েছে।
শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত ও কলেজগুলোতে প্রেরিত পত্রে বলা হয়, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতা সমাধানের জন্য আগামী ৮ জুনের মধ্যে শিক্ষার্থীর প্রয়োজনীয় কাগজপত্রসহ (মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, কলেজ ভর্তির কাগজ) শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
দিনাজপুর শিক্ষা বোর্ডের এ সংক্রান্ত প্রেরিত পত্র শিক্ষা বোর্ডের আওতাধীন সব উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং প্রতিষ্ঠান প্রধানদের কাছে পাঠানো হয়েছে।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :