চলছে বিসিবি নির্বাচন

আপলোড সময় : ০৭-০৬-২০২৬ ১১:১৮:৫২ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৬-২০২৬ ১১:১৮:৫২ পূর্বাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক:   দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। আজ রোববার (৭ জুন) মিরপুরে বিসিবি কার্যালয়ে চলছে ভোটগ্রহণ। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত হবে ভোটের লড়াই।
সন্ধ্যা ৬টায় ফল ঘোষণা। এরপর নির্বাচিত প্রতিনিধিদের একটি বৈঠকও হওয়ার কথা আছে। তবে সেখানে ক্রিকেট বোর্ডের বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে না বলেই জানা গেছে।
১৯২ জন ভোটারের মধ্যে ভোটদানের আগ্রহ প্রকাশ করেন ১৮৪ জন। যেখানে জেলা-বিভাগ ক্যাটাগরির ৭১ জন ভোটারের মধ্যে মাত্র ১৮ জন ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। তাঁদের ভোটেই খুলনা (দুজন) ও বরিশাল (একজন) থেকে নির্বাচিত হবেন তিনজন। ঢাকাসহ অন্য পাঁচ বিভাগ থেকে এরই মধ্যে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এদিকে ৪১ জন ভোটার অনলাইনে, অর্থাৎ ই-ভোট দেবেন বলে ব্যালটপত্র নিয়েছেন। এর মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির আছেন তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন।
নির্বাচনের মূল আকর্ষণ ঢাকার ক্লাব ক্যাটাগরি। এখানে ১২টি পরিচালক পদের জন্য ১৬ জন প্রার্থী লড়াইয়ে নেমেছেন। তামিম, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাসসহ আলোচিত প্রার্থীরা এই ক্যাটাগরিতেই ভোটের লড়াইয়ে নেমেছেন।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :