রামিসা হত্যাকাণ্ড: মিরপুর ১০ নম্বরে বিক্ষোভকারীদের সড়ক অবরোধ

আপলোড সময় : ২২-০৫-২০২৬ ০৬:৪৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৫-২০২৬ ০৬:৪৫:২৬ অপরাহ্ন
আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি:   দ্বিতীয় শ্রেণির স্কুলছাত্রী রামিসা আক্তারকে (৭) ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে ঢাকার মিরপুরে আবারও রাস্তা অবরোধ করেছে বিক্ষোভকারীরা।
আজ শুক্রবার (২২ মে) জুমার নামাজের পর থেকে মিরপুর ১০ গোল চত্বরে জমায়েত হওয়া শুরু করেন বিক্ষোভকারীরা। পরে তারা ধর্ষণে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগা দেওয়া দিতে থাকেন তারা। 
এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর ধর্ষণের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর মিরপুর-১০ থেকে ১২ নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। তখন ওই সড়কে দীর্ঘসময় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
পরে বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রামিসার বাসায় গিয়ে তার বাবা-মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। এসময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামসহ বিএনপির স্থানীয় নেতারা।
গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর-১১ নম্বরের বি ব্লকের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ।
প্রাথমিকভাবে জানা যায়, শিশুটিকে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা করা হয়েছিল। এ ঘটনায় পুলিশ ইতিমধ্যে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে (২৬) গ্রেপ্তার করেছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72