সুন্দরগঞ্জে কুকুরের কামড়ে মৃত ৫: আহত ১২

আপলোড সময় : ১৪-০৫-২০২৬ ১১:৩৩:৩০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৫-২০২৬ ১১:৩৩:৩০ পূর্বাহ্ন
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে সুলতানা বেগম (৩৫) নামে আরো ১ নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ জনে। আহতাবস্থায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অন্ততঃ ১৫ জন।
 এরআগে এ ঘটনায় বিভিন্ন তারিখ ও সময়ে যারা মারা গেছেন, তারা হলেন- একই গ্রামের মতিয়ার রহমানের স্ত্রী আফরুজা বেগম (৪০), খোকা রামের স্ত্রী নন্দ রানী (৫৫), নাইব উদ্দিনের ছেলে ফুলু মিয়া (৫২) ও পার্শ্ববর্তী ছাপরহাটী ইউনিয়নের রতনেশ্বর বর্মণ (৪২)। পেশায় কাঠমিস্ত্রী রতনেশ্বর ঘটনার দিন বজরাকঞ্চিবাড়ি এলাকায় কাজে এসে কুকুরের কামড়ে আহত হন।
 আহতদের মধ্যে ফজিতন নেছা, রুমিনা বেগম, নজরুল ইসলাম, হামিদুল ইসলাম, গোলেনুর বেগম, মিতু আক্তার, আতিকুর মিয়া, লাবণ্য আক্তার ও বিজয় হোসেনসহ আরও অনেকেই। এছাড়া, এ ঘটনায় মারা গেছে ২টি ছাগল। চিকিৎসাধীন রয়েছে আরো ছাগল ও গরু।
পাগলা কুকুরের কামড়ে আহত ও নিহতদের পরিবারের সদস্যরা রোগির পরিচর্যা করায় ও বাইরে হাট-বাজারে চলাফেরা, প্রতিবেশী ও হাটুরেদের সঙ্গে ওঠা-বসা করায় জলাতঙ্কে আক্রান্ত হবার আশঙ্কায় ভুগছেন অনেকেই। 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :