চীন সফরে ডোনাল্ড ট্রাম্প

আপলোড সময় : ১৩-০৫-২০২৬ ১১:৫০:০৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৫-২০২৬ ১১:৫০:০৯ পূর্বাহ্ন
বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যে অস্থিরতার মধ্যে বহুল প্রতীক্ষিত চীন সফর শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘ ৯ বছর পর চীন সফরে গেলেন ট্রাম্প।
স্থানীয় সময় মঙ্গলবার (১২ মে) তিনি চীনের উদ্দেশ্যে রওনা দেন। বুধবার (১৩ মে) বেইজিংয়ে পৌঁছানোর পর তাকে রাজকীয় সংবর্ধনা দেওয়া হবে।  আগামী ১৫ মে পর্যন্ত দেশটিতে অবস্থান করবেন মার্কিন প্রেসিডেন্ট।
শি চিনপিংয়ের সঙ্গে তিনি ঐতিহাসিক ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শন করবেন বৃহস্পতিবার (১৪ মে)।
বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে নিজ দেশে কিছুটা চাপে রয়েছেন ট্রাম্প। এই পরিস্থিতি সামাল দিতে চীনের কাছে আমেরিকার খাদ্যপণ্য ও বিমান বিক্রির বড় চুক্তি করতে চান তিনি। দুই দেশের বিরোধ মেটাতে একটি ‘বোর্ড অফ ট্রেড’ গঠনেরও পরিকল্পনা রয়েছে তার।
সফর প্রসঙ্গে ট্রাম্প বলেন, ‘আমরা বিশ্বের দুই পরাশক্তি। সামরিকভাবে আমরাই সেরা, আর চীন দ্বিতীয়। শি চিনপিংয়ের সঙ্গে আমার আলোচনার প্রধান বিষয় হবে বাণিজ্য।’ মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি তেলের দাম বাড়লেও এ বিষয়ে চীনের সহায়তা নিতে নারাজ ট্রাম্প।
তিনি আত্মবিশ্বাসের সঙ্গে জানান, ইরান পরিস্থিতি মার্কিন নিয়ন্ত্রণে রয়েছে, তাই এটি আলোচনার মূল বিষয় নয়।


 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72