আহমদ আনছারী, নিজস্ব প্রতিনিধি: ন্যাশনাল ডিফেন্স কলেজের এনডিসি কোর্স-২০২৬ এর প্রশিক্ষণার্থী কর্মকর্তারা তাদের প্রশিক্ষণের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেছেন। এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলামের নেতৃত্বে সোমবার (২৭ এপ্রিল) তারা পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে প্রতিনিধি দলের প্রধান এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উভয়ে শুভেচ্ছা স্মারক বিনিময় করেন।
এনডিসি টিমের পুলিশ হেডকোয়ার্টার্স পরিদর্শন উপলক্ষ্যে অতিরিক্ত আইজি (এইচআরএম) খোন্দকার রফিকুল ইসলামের সভাপতিত্বে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রেটিতে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় ডিআইজি (এইচআর) কাজী জিয়া উদ্দিন বাংলাদেশ পুলিশের মিশন, ভিশন, ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান, আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অনন্য অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন।
এসময় বাংলাদেশ পুলিশের ইতিহাস, সেবা প্রদান কার্যক্রম, সাম্প্রতিক সময়ে গৃহীত উদ্যোগ ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
সবশেষে অনুষ্ঠিত হয় প্রশ্ন-উত্তর পর্ব।
প্রতিনিধি দলের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ পুলিশের চ্যালেঞ্জ, অপরাধ দমন, সাইবার ক্রাইম, ট্রাফিক ব্যবস্থাপনা ইত্যাদি সম্পর্কে জানতে চান। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা প্রতিনিধি দলের সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
সভাপতির বক্তব্যে খোন্দকার রফিকুল ইসলাম বলেন, এনডিসি টিমের এ সফর বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর মধ্যে বিরাজমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তিনি বলেন, এ ধরনের সফর সশস্ত্র বাহিনী ও পুলিশ সদস্যদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি বাড়াবে।
পুলিশের এই অতিরিক্ত আইজি বলেন, দেশের যেকোনো প্রয়োজন ও সংকটকালে বাংলাদেশ পুলিশ ও সশস্ত্র বাহিনীর সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশ ও জনগণের কল্যাণে একসঙ্গে কাজ করে থাকেন।
প্রতিনিধি দলে সশস্ত্র বাহিনী, বেসামরিক প্রশাসন, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশ ব্যাংক এবং চীন, ভারত, ইন্দোনেশিয়া, কেনিয়া, সৌদি আরব, কুয়েত, মালয়েশিয়া, মালি, নেপাল, নাইজেরিয়া, ওমান, পাকিস্তান, কাতার, শ্রীলঙ্কা, তাঞ্জানিয়া, উগান্ডা ও জাম্বিয়ার ৩১ জনসহ ১০৪ জন প্রশিক্ষণার্থী ছিলেন।