শিক্ষার্থীকে আত্মহত্যার প্ররোচনা, ঢাবির শিক্ষক গ্রেপ্তার

আপলোড সময় : ২৭-০৪-২০২৬ ১২:৩৪:৪৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৭-০৪-২০২৬ ১২:৩৪:৪৬ পূর্বাহ্ন
বাংলা রিলিজ ডেস্ক:    ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যার ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মিমোর মরদেহের পাশে একটি চিরকুট পাওয়া যায়। যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুদীপ চক্রবর্তীর নাম ছিল। পরে সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেয় পুলিশ। 
রোববার (২৬ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। এর আগে সকাল ৮টার দিকে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আমিন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে চিরকুটে আরও এক শিক্ষার্থীর নাম ছিল। তাকেও হেফাজতে নেয় পুলিশ। তবে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর উম্মে হানি নামে ওই শিক্ষার্থীর মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান ওসি।
মুনিরা মাহজাবিন মিমোর চিরকুটে লেখা ছিল, সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে, হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :