বাংলা রিলিজ, বিনোদন ডেস্ক: দ্বিতীয় সন্তানের মা হওয়ার সুখবর ভাগ করলেন টলিউড অভিনেত্রী পূজা ব্যানার্জি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন ভিডিও শেয়ার করে ভক্তদের এই খুশির খবর জানান অভিনেত্রী নিজেই।
শেয়ার করা ভিডিওর শুরুতে পূজা একটি পজিটিভ প্রেগন্যান্সি কিটের ছবি দেখান, যা তাঁর দ্বিতীয়বার মা হওয়ার বিষয়টি নিশ্চিত করে। ভিডিওর ক্যাপশনে পূজা লিখেছেন, ‘প্রেগন্যান্সির সমস্যা ও সমাধান।
এই সুখবর সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতেই ভক্ত ও সহকর্মীদের শুভেচ্ছায় ভাসছেন পূজা ও কুণাল দম্পতি। নতুন অতিথির আগমনের অপেক্ষায় দিন গুনছেন এই তারকা পরিবার।
২০১৭ সালে অভিনেতা কুণাল ভার্মার সঙ্গে বাগদান সারলেও ২০২০ সালে লকডাউনের সময় ঘরোয়াভাবে আইনি বিয়ে সম্পন্ন করেন এই তারকা দম্পতি। বিয়ের কয়েক মাস পরেই তাঁদের প্রথম সন্তান কৃষিভের জন্ম হয়।
পূজা ব্যানার্জি দুই মাধ্যমেই বেশ সফল। টলিউডে ‘মাচো মস্তানা’ দিয়ে ক্যারিয়ার শুরু করে ‘চ্যালেঞ্জ ২’, ‘রকি’ ও ‘হইচই আনলিমিটেড’-এর মতো হিট সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া ওয়েব সিরিজেও তাঁর উপস্থিতি নজরকাড়া। হিন্দি ছোটপর্দায় ‘দেভোঁ কে দেব... মহাদেব’ ধারাবাহিকে পার্বতী চরিত্রে অভিনয় করে তিনি আকাশচুম্বী জনপ্রিয়তা পান।