ঢামেকে ভুয়া ছাত্রী আটক

আপলোড সময় : ২১-০৪-২০২৬ ০৬:৩৯:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৪-২০২৬ ০৬:৩৯:৪৫ অপরাহ্ন

বাংলা রিলিজ ডেস্ক:   ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ছাত্রী কমন রুম থেকে এপ্রোন ও স্টেথোস্কোপসহ মনিকা আক্তার মিতু (৩২) নামে এক ভুয়া শিক্ষার্থীকে আটক করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর ২টার দিকে তাকে আটক করে কলেজ কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

আটক ওই নারীর আসল নাম মনিকা আক্তার মিতু হলেও তার ভুয়া কলেজ আইডি কার্ডে নাম দেওয়া ছিল নুপুর ইসলাম জান্নাত।
কলেজ সূত্রে জানা গেছে, গত এক মাস ধরে তিনি নিয়মিত ছাত্রী কমন রুমে যাতায়াত করতেন। কয়েক দিন ধরে তার গতিবিধি সন্দেহজনক মনে হলে আজ ছাত্রীরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। কোনো সদুত্তর দিতে না পারায় বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়।
আটক মিতু জানান, তার বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী এলাকায়। বর্তমানে লালবাগের পোস্তা এলাকায় থাকেন। তিনি জানান, এসএসসি পাস করার পর আর পড়াশোনা করেননি। চিকিৎসক হওয়ার ইচ্ছা থেকেই এক মাস ধরে মেডিকেল কলেজে যাতায়াত শুরু করেন। নীলক্ষেত থেকে ভুয়া আইডি কার্ড তৈরি করেছেন এবং এপ্রোন-স্টেথোস্কোপ সংগ্রহ করেছেন। পাশাপাশি তিনি মোবাইলে ‘টিকটক’ ভিডিও করেন বলে জানিয়েছেন।
শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. রেজাউল করিম বাংলা রিলিজকে জানান, খবর পেয়ে ঢামেক থেকে ওই নারীকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি এপ্রোন, একটি স্টেথোস্কোপ ও একটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়েছে। তাকে থানায় নেওয়া হয়েছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হকেচ্ছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :