চাঁদপুরে দুই উপজেলার ৪৫ বাজারের খাজনা আদায় বন্ধ

আপলোড সময় : ১৪-০৪-২০২৬ ১১:৪৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৪-২০২৬ ১১:৪৪:০৪ অপরাহ্ন

বাংলা রিলিজ ডেস্ক:    চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক পহেলা বৈশাখ থেকে দুই উপজেলার প্রায় ৪৫টি বাজারে খাজনা আদায় বন্ধের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে শাহরাস্তির উয়ারুক বাজারে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
স্থানীয় বাজারগুলোতে প্রান্তিক চাষিদের সহায়তা প্রদান এবং ইজারা আদায়ের নামে সব ধরনের হয়রানি ও চাঁদাবাজি বন্ধে তিনি এই পদক্ষেপ নেন।
উপজেলা প্রশাসন বাজারগুলোতে ইজারা দেওয়ার বিজ্ঞপ্তি দিলেও সব নিয়মনীতি অনুসরণ করে এমপির নির্দেশে উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রয়োজনীয় রাজস্ব আগেভাগেই সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
ফলে সাধারণ বিক্রেতাদের কাছ থেকে আর কোনো খাজনা আদায় করা হবে না।
শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিয়া হোসেন জানান, এই উদ্যোগে রাজস্ব আদায়ে কোনো ঘাটতি হবে না, কারণ ইতোমধ্যেই রাজস্ব পরিশোধ করা হয়েছে।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বলেন, আমরা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে এই উদ্যোগ নিয়েছি। খাজনা আদায়ের নামে প্রায়ই সাধারণ মানুষ হয়রানির শিকার হয় এবং এই অজুহাতে অনেকে চাঁদাবাজি করে।
তার সংসদীয় আসনে কোনো প্রকার চাঁদাবাজি ও হয়রানি হতে দেওয়া হবে না।
তিনি বলেন, শুধু বাজার নয়, বাসস্ট্যান্ড ও সিএনজি স্ট্যান্ডের মতো জায়গাতেও ইজারা ও চাঁদাবাজি বন্ধ থাকবে।
কোনো অজুহাতে মানুষের ওপর অন্যায় বা জুলুম মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন এই সংসদ সদস্য।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :