বাংলা রিলিজ, আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে সরকার গঠনের দাবিতে তেল আবিবের হাবিমা স্কয়ারে বিক্ষোভ করেছেন প্রায় ৫০০ মানুষ। স্থানীয় সময় মঙ্গলবারের (২৭ অক্টােবর) পার্লামেন্ট নির্বাচনে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুবিরোধী দলগুলো সম্মিলিতভাবে ৬৭টি আসন পাওয়ার পর এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভকারীরা ‘ইহুদি ও আরবরা শত্রু হতে চায় না’ এবং ‘বর্ণবাদ নয়, অংশীদারত্ব চাই’- এমন স্লোগান দেন। বামপন্থী দ্বিজাতিক সমাজতান্ত্রিক সংগঠন ‘স্ট্যান্ডিং টুগেদার’ এ বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। খবর টাইমস অব ইসরায়েলের।
এদিকে একই স্থানে ডানপন্থীদের পাল্টা বিক্ষোভেরও প্রস্তুতি চলছে। নির্বাচনে কারচুপির অভিযোগ তদন্তের দাবিতে তারা সমাবেশ করতে পারে। নেতানিয়াহুর দল লিকুদ পার্টি অভিযোগ করেছে, বৈরী বিদেশি সরকারের সমর্থনে আরব দলগুলো ‘নির্বাচন চুরি’ করেছে। ইতোমধ্যে নেতানিয়াহুর কয়েকজন সমর্থক হাবিমা স্কয়ারের আশপাশে জড়ো হয়েছেন।
ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে নেতানিয়াহুবিরোধী দলগুলো মঙ্গলবারের নির্বাচনে মোট ৬৭টি আসন পেলেও তাদের মধ্যে সরকার গঠন নিয়ে মতপার্থক্য রয়েছে। ইহুদি নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর অধিকাংশই আরব দলগুলোকে নিয়ে জোট সরকার গঠনে রাজি নয়। অন্যদিকে আরব দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন।
আরব দলগুলোর সমর্থন বাদ দিলে নেতানিয়াহুবিরোধী ইহুদি দলগুলোর আসনসংখ্যা দাঁড়ায় ৪৮। এটি নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোটের আসনের চেয়ে পাঁচটি কম।
ফলে আরব দলগুলোর সমর্থন অথবা ‘চেঞ্জ ব্লক’-এর কোনো সদস্যের পক্ষ পরিবর্তন ছাড়া নেতানিয়াহু কিংবা তার ইহুদি জাতীয়তাবাদী বিরোধীদের কেউই নতুন নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবে না।
আগামী ১০ নভেম্বর নতুন নেসেটের সদস্যদের শপথ নেওয়ার কথা রয়েছে। তার আগেই সরকার গঠনের সমীকরণ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনা ও দর-কষাকষি চলবে।