ফাইনাল জেতা হলো না বাংলাদেশের

আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৪:৫০:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৪:৫০:১৮ অপরাহ্ন
বাংলা রিলিজ, স্পোর্টস ডেস্ক :   ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অ্যান্ড ফেস্টিভ্যালের ‘ই’ টায়ারের (স্থান নির্ধারণী) ফাইনাল জেতা হলো না বাংলাদেশের।শুক্রবার আজারবাইজানের রাজধানী বাকুর বাকু ক্রিস্টাল হলে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশের কিশোররা। এই হারে টুর্নামেন্টের ১২৯তম স্থান নির্ধারণী লড়াইয়ে জয় পাওয়া হলো না লাল-সবুজের প্রতিনিধিদের।ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। প্রথমার্ধেই বাংলাদেশের জালে চারবার বল পাঠায় তারা। মোহি ১৪, ২৬ ও ৩৯ মিনিটে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক। এর আগে ১৬ মিনিটে পেনাল্টি থেকে আরেকটি গোল পায় দলটি। ২৩ মিনিটে বাংলাদেশের একমাত্র গোলটি করেন তাকিব। তবে ব্যবধান আর কমাতে পারেনি বাংলাদেশের কিশোররা।ফিফার উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত এই প্রতিযোগিতায় বাংলাদেশের পথচলা শুরু হয়েছিল কোয়ালিফিকেশন রাউন্ড দিয়ে। সেখানে পাঁচ ম্যাচের একটিতে জয় ও দুটিতে ড্র করে পাঁচ পয়েন্ট অর্জন করে দলটি। সেই সুবাদে টুর্নামেন্টের মূল পর্বে ‘ই’ টায়ারে জায়গা হয় বাংলাদেশের।এই পর্যায়ে অবশ্য দারুণ লড়াই করেছে বাংলাদেশের কিশোররা। নকআউট পর্বে সিঙ্গাপুরকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। এরপর মন্টিনিগ্রোকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে জায়গা করে নেয় সেমিফাইনালে। শেষ চারের লড়াইয়ে গ্যাবনকে ১-০ গোলে হারিয়ে নিশ্চিত করে ‘ই’ টায়ারের ফাইনাল।তবে শেষ ধাপে এসে আর সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের কাছে হেরে রানার্সআপ হয়েই শেষ করতে হলো ‘ই’ টায়ারের অভিযান। শিরোপা জিততে না পারলেও প্রতিযোগিতার নকআউট পর্বে বাংলাদেশের কিশোরদের লড়াকু পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য।আরআই/এমএমআর

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72