হামের উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১৪৬৬

আপলোড সময় : ২৬-১০-২০২৬ ০৫:৩৯:৪৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-১০-২০২৬ ০৫:৩৯:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ :    সারা দেশে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১ হাজার ৩৮৮ জন হামের উপসর্গের রোগী শনাক্ত হয়েছে। আর নিশ্চিত হামের আক্রান্তের সংখ্যা ৭৮। সব মিলিয়ে এক দিনে ১ হাজার ৪৬৬ জন হামে আক্রান্ত হয়েছে।
আজ সোমবার (২৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ২২ হাজার ৫৫২ জন রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ২৩ হাজার ৪৭৮ জন। তাদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৯০ হাজার ৩৬ জন।
চলতি বছরে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ১২৯ জনের মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ১০৪ জনের।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৪৮১ জন রোগী শনাক্ত হয়েছে। চট্টগ্রাম বিভাগে এ সংখ্যা ৩১১। এ ছাড়া সিলেট বিভাগে ১৫৭, বরিশালে ১৩৪, খুলনায় ১২২, ময়মনসিংহে ৮৮, রংপুরে ৬৩ এবং রাজশাহী বিভাগে ৩২ জন রোগী শনাক্ত হয়েছে।
 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72