তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপলোড সময় : ২৪-১০-২০২৬ ০৮:০৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-১০-২০২৬ ০৮:০৬:১৮ অপরাহ্ন
তোফােয়েল আহমেদ,  নিজস্ব প্রতিনিধি:  তত্ত্বাবধায়ক সরকার গঠন পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (২৪ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সংবিধান ও আইন বিশেষজ্ঞ এবং শিক্ষাবিদদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, উচ্চকক্ষ গঠিত হলে এবং সংসদের একই মেয়াদে উচ্চকক্ষ বিলুপ্ত না হলে, সেই উচ্চকক্ষের মধ্যেই তত্ত্বাবধায়ক সরকার গঠনের প্রক্রিয়া রাখা যায় কি না, সে বিষয়ে অনেকে ধারণা দিয়েছেন।
তিনি বলেন, এ ক্ষেত্রে উচ্চকক্ষে ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব এসেছে। একজন প্রস্তাব করেছেন, ভাইস প্রেসিডেন্টকেই উচ্চকক্ষের স্পিকার হিসেবে দায়িত্ব দেওয়া যেতে পারে।
বিকল্প হিসেবে সরকার ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার নির্বাচনের বিষয়টিও আলোচনায় এসেছে।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ওই স্পিকারকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করা যায় কি না, তা বিবেচনা করা যেতে পারে।
একইভাবে স্পিকার ছাড়া অন্যান্য প্রতিষ্ঠানের প্রধানদের মধ্য থেকেও সরকার ও বিরোধী দলের সম্মতিতে উপদেষ্টা নিয়োগের বিধান রাখা যায় কি না, সে বিষয়েও প্রস্তাব এসেছে।

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক- মো: ওবায়েদ উল্যাহ ভূলন

নির্বাহী সম্পাদক - মো: তোফাজ্জল হোসেন কামাল

বার্তা সম্পাদক- আফসানা রহমান

অফিস :

অফিস ঠিকানা: ১২৫/এ শান্তিনগর প্লাজা (৩ য় তলা) ঢাকা-১০০০।

ইমেইল: banglarelease24@gmail.com

মোবাইল নাম্বার: 01711 932 986, 01916 547 72