পঞ্চবটি-মুক্তারপুর সড়ক খুলছে ডিসেম্বরে

আপলোড সময় : ১৫-১০-২০২৬ ০৪:৫৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-১০-২০২৬ ০৪:৫৮:০১ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, বাংলা রিলিজ:    মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের নির্মাণাধীন পঞ্চবটি-মুক্তারপুর উড়ালসড়কের কাজ প্রায় সম্পন্ন। আগামী ডিসেম্বরে তা খুলে দেওয়া হবে বলে জানিয়েছে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের সড়কটি পরিদর্শন শেষে মুন্সীগঞ্জে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সেতু মন্ত্রী বলেন, সড়কটির অসমাপ্ত কিছু কাজ আছে, সেগুলোর অগ্রগতি সন্তোষ জনক। সড়কটি খুলে দেওয়া হলে মুন্সীগঞ্জ ও নারায়ণগঞ্জের মানুষের যানচলাচল আরও সুগম হবে।
মন্ত্রী আরও বলেন, পর্যায়ক্রমে জাতীয় মহাসড়ক, আঞ্চলিক ও জেলা মহাসড়ককেকে সিসিটিভির আওতায় আনা হবে। মুক্তারপুর সেতুর টোল সমন্বয় করা করার বিষয়ে বিবেচনা করা হচ্ছে।
এদিকে মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিটিং-মিছিলের বিষয়ে মন্ত্রী বলেন, আড়ালে-আবডালে তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করছে, জনগণ কর্তৃক প্রত্যাখ্যাত, রাষ্ট্র কর্তৃক তার কার্যক্রম নিষিদ্ধ থাকবে, সেটা দেখার জন্য আইনশৃঙ্খলা বাহিনী আছে, উপস্থিতির জানান দিয়ে নির্বাচিত সরকার, জনগণের সুব্যবস্থাপনার মধ্যে আছে তার বিচ্যুতি ঘটাতে পারবে না, তা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী প্রমুখ।

 

সম্পাদকীয় :

সম্পাদক ও প্রকাশক : 

নির্বাহী সম্পাদক : 

বার্তা সম্পাদক : 


অফিস :

অফিস : 

ইমেইল : 

মোবাইল :